
ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার,
খুলনা মহানগরীর লবণচড়া থানাধীন মুক্তি সড়কের রাসেল ভিলার সামনে একটি ল্যাম্পপোস্ট দীর্ঘদিন ধরে নিভে থাকায় পুরো এলাকাজুড়ে চরম অন্ধকার ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিদিন শত শত যানবাহন ও পথচারী চলাচল করলেও পর্যাপ্ত আলোর অভাবে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত ল্যাম্পপোস্টে নতুন বাতি স্থাপন ও নিয়মিত তদারকির মাধ্যমে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।