
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মা/দকদ্রব্যসহ এক মা/দক ব্যবসায়ীকে গ্রে/ফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৩৭২ বোতল স্কাফ এবং ২৯২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মহেশপুর থানাধীন সামান্তা চারাতলা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফ/তারকৃত মা/দক ব্যবসায়ীর নাম মো. মুজাহিদ (২৫)। তিনি মহেশপুর থানার চারাতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, মাদ/কের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস দল সামান্তা চারাতলা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মুজাহিদকে আ/টক করা হয় এবং উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক ওই বিপুল পরিমাণ অ/বৈধ মাদ/কদ্রব্য জব্দ করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রে/ফতারকৃত আসা/মির বিরুদ্ধে মা/দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাম/লা দায়ের করা হয়েছে। একই সাথে জব্দকৃত আলামতসহ আসামিকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, নিয়মিত মাম/লার আসা/মিসহ বিভিন্ন মেয়াদে সা/জা/প্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত আসা/মি গ্রে/ফতার, অ/বৈধ অ/স্ত্র ও মা/দক উদ্ধার এবং হ/ত্যা ও ধর্ষ/ণের মতো চাঞ্চল্যকর অপ/রাধ দমনে র্যাবের এই চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।