1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

মণিরামপুরে পাট ধোয়াকে কেন্দ্র করে সন্ত্রা/সী সাগরের হাতে দিনমজুর শামীম গুরুতর জখম

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মনিরামপুর প্রতিনিধি

যশোরের মণিরামপুরে কপোতাক্ষ নদীতে পাট ধোয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে শামীম হোসেন (৩৫) নামে এক যুবককে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে সাগর (৩২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ১ নম্বর রোহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাশিমপুর গ্রামে কপোতাক্ষ নদীর তীরে এ ঘটনা ঘটে। আহত শামীম বর্তমানে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শামীমের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে বাড়ি থেকে পাট ধোয়ার জন্য কপোতাক্ষ নদীতে যান তিনি। সেখানে পাট ধোয়ার কাজ করার সময় একই গ্রামের আব্দুস সালামের ছেলে সাগর তাঁকে বাধা দেন। নদীর ওই স্থানে পাট ধোয়া যাবে না—এ কথা বলাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

পরিবারের অভিযোগ, একপর্যায়ে শামীম পাট ধোয়ার কাজে ব্যস্ত থাকাকালে সাগর পেছন থেকে রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে কোনো রকমে বাড়িতে ফিরে আসেন শামীম। তাঁর শারীরিক অবস্থা খারাপ দেখে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

আহত শামীমের পরিবার জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত সাগরের বিরুদ্ধে আগামীকাল শনিবার (১০ অক্টোবর) থানায় মামলা করবেন তাঁরা।

তবে এ বিষয়ে অভিযুক্ত সাগরের বক্তব্য এবং পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park