1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

ভুরুঙ্গামরীতে জ্বালানি তেলের অ/বৈ/ধ মজুদ ও কালো/বাজারি রুখতে পুলিশের ঝটিকা অভিযান

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

​নুরুল আমিন, কুড়িগ্রাম প্রতিনিধি:
​কুড়িগ্রামের ভুরুঙ্গামরীতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি এবং চড়া মূল্যে বিক্রির সিন্ডিকেট ভাঙতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) উপজেলার বিভিন্ন খোলাবাজারে এ অভিযান চালানো হয়।
​ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযানে অংশ নেয়। মূলত অ/বৈ/ধ মজুদদারি বন্ধ এবং সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে জ্বালানি তেল পৌঁছে দেওয়া নিশ্চিত করতেই এই তৎপরতা চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জয়মনিরহাট মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হাছেন আলী নামের এক খুচরা বিক্রেতার দোকানে অভিযান চালায় পুলিশ। অভিযোগ রয়েছে, হাছেন আলী পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার ‘জুলেখা পেট্রোল পাম্প অ্যান্ড ফিলিং স্টেশন’-এর সাথে যোগসাজশ করে গভীর রাতে অ/বৈ/ধভাবে বিপুল পরিমাণ তেল সংগ্রহ করতেন। পরবর্তীতে সেই তেল তিনি খোলাবাজারে প্রতি লিটার ২৫০ টাকা পর্যন্ত আকাশচুম্বী দামে বিক্রি করছিলেন।
​অভিযান চলাকালে দোকান থেকে তেল মজুদের কাজে ব্যবহৃত বেশ কিছু খালি ড্রাম জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হাছেন আলী তার কর্মকাণ্ড স্বীকার করে জানান, অভিযানের আগের রাতেই তিনি মজুদকৃত সব তেল চড়া দামে বিক্রি করে দিয়েছেন। তিনি আরও জানান, বর্তমানে তিনি পাম্প থেকে ১৮০ টাকা লিটার দরে পেট্রোল সংগ্রহ করছেন।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, জনস্বার্থ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্ত বিক্রেতাকে আপাতত কঠোরভাবে সতর্ক করা হয়েছে এবং খোলাবাজারে অ/বৈ/ধভাবে তেল বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কালো/বাজারি বা অ/বৈ/ধ মজুদের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বি/রু/দ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park