1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

ভিজিএফের চাল বিতরণে অনি/য়মের অভিযোগে ছাগলাদাহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাময়িক বহি/ষ্কার

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ ইমদাদুল হককে দলীয় শৃঙ্খলাভঙ্গ, দুর্নী/তি ও নানা অনি/য়মের অভিযোগে সাময়িক বহি/ষ্কার করা হয়েছে। আজ বুধবার (২৭ মে) উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সর্বসম্মতিক্রমে এবং উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রমে ব্যাপক অনি/য়ম, স্বজনপ্রীতি ও দুর্নী/তির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে নিজের অনুসারী ও পছন্দের ব্যক্তিদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এছাড়া চাল বিতরণে অনি/য়ম, তালিকা প্রণয়নে অসচ্ছতা, সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও সামনে আসে।
স্থানীয় নেতাকর্মীদের একাংশ জানান, দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও ব্যক্তিস্বার্থে দলীয় প্রভাব ব্যবহার করার অভিযোগ ছিল। সাম্প্রতিক ঘটনায় বিষয়টি আরও স্পষ্ট হওয়ায় দল সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।
বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী শেখ ইমদাদুল হককে প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহি/ষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতারা।
এ বিষয়ে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় কিংবা সাধারণ মানুষের অধিকার ক্ষতিগ্রস্ত হয়-এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযোগের বিষয়ে আরও তদন্ত সাপেক্ষে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park