
বিশেষ প্রতিনিধি: আকাশ পাল
আজ ২৫ অক্টোবর ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে ঢাকার ঐতিহ্যবাহী হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।
এক বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া জাইমা রহমান নিজস্ব মেধা, যোগ্যতা ও দূরদর্শিতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি তুলে ধরছেন। তাঁর শিক্ষা, পেশাগত দক্ষতা ও ব্যক্তিত্ব তাঁকে স্বতন্ত্র পরিচিতি এনে দিয়েছে।
জন্মদিনের এই বিশেষ দিনে ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন।
তিনি জাইমা রহমানের জীবনের আগামী দিনগুলো সাফল্য, সম্মান ও কল্যাণে পরিপূর্ণ হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেন।