
বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ৭১ পিস ই/য়াবা ট্যাবলেট ও মাদ/ক বিক্রির নগদ ১৯,৭৪০ টাকাসহ দুই নারী মা/দক ব্যবসায়ীকে গ্রেফ/তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ১৮ জুলাই ২০২৬ তারিখ রাত ৯.৪৫ ঘটিকায় বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মোহাম্মাদ মামুন শেখ সঙ্গীও অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নারায়নপুর কেলেরকান্দা গ্রামের ফিরোজের বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উক্ত বাড়ির শয়নকক্ষ থেকে নারী পুলিশের সহায়তায় সালমা খাতুন ও আমেনা খাতুন নামের দুই নারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ৭১ পিস অবৈ/ধ ইয়া/বা ট্যাবলেট এবং মা/দক বিক্রির নগদ ১৯,৭৪০/- (উনিশ হাজার সাত শত চল্লিশ) টাকা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক আসামি সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন: সালমা খাতুন (৩৮), স্বামী- ফিরোজ। আমেনা খাতুন (৪৫), স্বামী- শহিদ হোসেন।উভয়েরই বাড়ি যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন নারায়নপুর কেলেরকান্দা গ্রামে।
উদ্ধারকৃত আলামত:৭১ পিস অ/বৈধ মাদ/কদ্রব্য ইয়াবা ট্যাবলেট।মাদ/ক বিক্রির নগদ ১৯,৭৪০ টাকা।
পুলিশ জানায়, পলাতক আসামিকে গ্রেফ/তারের চেষ্টা চলছে এবং গ্রেফ/তারকৃত আসা/মিদের আজ ১৯ জুলাই ২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।