1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

বিএনপি জনগণের ন্যায় বিচার ও জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যর্থতায় পর্যবসিত হয়েছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি ক্ষমতায় গিয়ে সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। নিজেদের দায়িত্ব, কর্তব্য, নৈতিকতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে সরে দাড়িয়েছে। তিনি বলেন, দায়িত্ব পেয়ে নিজের সুবিধা সিদ্ধি নয় বরং অন্যের অধিকার রক্ষা করার অঙ্গীকার হওয়া উচিত। তিনি বলেন, পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক আমাদের আমানত যথাযথভাবে আদায় করতে এবং মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়েছেন। এই শিক্ষা শুধু ব্যক্তিগত জীবনের জন্যে নয়, পরিবার সমাজ, প্রতিষ্ঠান এবং রাষ্ট্র সব ক্ষেত্রেই প্রযোজ্য। তিনি বলেন, আমরা এমন একটি সমাজ দেখতে চাই যেখানে একজন সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার পাওয়ার জন্য কারও কাছে তদবির করতে হবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে আইনের সামনে ধনী গরীবের কোনো পার্থক্য থাকবেনা। আমরা এমন একটি সমাজ চাই যেখানে একজন কৃষক তার উৎপাদিত পন্যের ন্যয্য মূল্য পাবেন, একজন শ্রমিক তার শ্রমের সম্মানজনক মূল্য পাবেন, একজন শিক্ষক তার মর্যাদা নিয়ে জীবন যাপন করবেন। একজন তরুন তার যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পাবেন। তিনি বলেন, আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে সরকারি প্রতিষ্ঠান গুলো জনগণের সেবার জন্য কাজ করবে এবং রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করার সুযোগ থাকবে না। ঘুষ, দুর্নীতি, অন্যের অধিকার আত্যসাৎ, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, সরকারি সম্পদ অপচয়, মিথ্যা তথ্য দিয়ে সুবিধা নেয়া চলবে না। তিনি বলেন, একটি সভ্য রাষ্ট্রের অন্যতম ভিত্তি হলো সন্ত্রাস দমন ও আইনের শাসন প্রতিষ্ঠা করা। আমাদের দেশে রাজনৈতিক মত পার্থক্য আছে, থাকবে কিন্তু মতের পার্থক্য যেনো ব্যক্তিগত শত্রুতায় পরিণত না হয়। তিনি বলেন, অপরাধ প্রবণতা দূর করতে হবে। বেকারত্ব ঘোচাতে হবে। নারীদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে হবে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সন্ত্রাস দমন ও চাঁদাবাজ দূর করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মানুষ নিরাপদে থাকবে, ন্যায় বিচার পাবে, সম্মানের সাথে বেঁচে থাকবে, নিজেদের মেধা মনন ও শ্রম কাজে লাগিয়ে ভবিষ্যত গড়ে তুলতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার পূর্বের সরকারের পথ অনুসরণ করছে। ৬টি মাস অতিবাহিত হলেও কোনো পরিবর্তন সাধিত হয়নি। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সব ধরণের অন্যায় অত্যাচার অবিচার দূর করে একটি ন্যায় ভিত্তিক সরকার গঠিত হতো। তিনি সকলকে জামায়াতে ইসলামীর পতাকাতলে সমবেত হওয়ার জন্যে সকলকে উদাত্ত আহবান জানান। তিনি আজ ২৯ আগস্ট বিকেল ৪টার দিকে স্থানীয় নতুন বাসস্ট্যান্ড চত্ত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখা আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা কালে একথা বলেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার আমির মাওলানা এমরান হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান ও সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম। তেরখাদা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. নাহিদ হাসানের সঞ্চালনায় আয়োজিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী,. জামায়াত নেতা মাওলানা এম এ হাফিজ, মাস্টার আখতার ফারুক, ডাঃ মাহফুজুর রহমান, মাওলানা আব্দুর রকিব, মাওলানা ইবাদুর রহমান, আহসান হাবিব লুনা, সাজ্জাদুল ইসলাম রানা, মাওলানা শাহজাহান আলী, মাওলানা গোলাম রব্বানী, মোঃ সাজ্জাদুর রহমান রাসেল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park