
বিশেষ প্রতিনিধি, আকাশ পাল:
সারাদেশে একের পর এক শিশু মৃ/ত্যুর নির্মম ঘটনার মধ্যেই এবার বাগেরহাটের ফকিরহাটে এক ৭ বছরের শিশুকে বালতির পানিতে চুবিয়ে হ/ত্যার অভিযোগ উঠেছে। নিহ/ত শিশুর নাম আবু তালহা। গতকাল শনিবার (২৩ মে) উপজেলার লখপুর এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহ/ত আবু তালহা উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকার সৈকত শেখের ছেলে। এই ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহ/তের সৎ মা রুকাইয়া শিকদারকে আট/ক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে আবু তালহার নিজের মা মনিরা বেগম তার স্বামীকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেন। এরপর বাবা সৈকত শেখও রুকাইয়া শিকদারকে দ্বিতীয় বিয়ে করে লখপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। বাবা-মায়ের বিচ্ছেদের পর থেকে শিশু তালহা তার দাদা সিরাজুল ইসলামের কাছেই থাকতো। তবে মাত্র ৪ দিন আগে সে লখপুরে তার বাবা ও সৎ মায়ের বাসায় বেড়াতে এসেছিল। আর সেখানেই তার এই মর্মান্তিক পরিণতি ঘটে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং মর/দেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। শনিবার সন্ধ্যায় পুলিশ মর/দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
পুলিশের বক্তব্য: ঘটনার তদন্ত চলছে এবং নি/হতের সৎ মাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃ/ত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
একের পর এক এমন শিশু মৃ/ত্যুর ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দো/ষীদের দৃষ্টান্তমূলক শা/স্তির দাবি জানিয়েছেন।