1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

বাগেরহাটে শুরু হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবও মাসব্যাপী মেলা

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি আকাশ পাল

প্রায় আড়াইশ বছরের পুরানো জেলা সদরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ৩১ আষাঢ়, বাংলাদেশ  পহেলা  শ্রাবন,১৪৩৩ বঙ্গব্দ, ১৬ জুলাই  ২০২৬ ইংরেজি  বৃহস্পতিবার, সকল ১০টায় সুপ্রাচীন রথ যাত্রা  ও রথ মেলা উৎসবের উদ্বোধন করেন  জনাব ব্যারিষ্টার শেখ মোহাম্মদ  জাকির হোসেন, প্রশাসক, জেলা পরিষদ  বাগেরহাট।
বৃহস্পতিবার  সকালে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের লাউপালা গ্রামে এ উৎসবে অংশ নেন হাজার-হাজার ভক্ত পূণ্যার্থী।
প্রতি বছর আষাঢ় মাসের এই দিনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব  অনুষ্ঠিত হয়।  শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরের রথযাত্রা   উদযাপন কমিটির  সভাপতি  শ্রী দেবপ্রসাদ  মিত্রের সভাপতিত্বে মন্দির প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ,মঙ্গল দ্বীপ প্রজ্জ্বলন :শ্রীমৎ স্বামী  গুরু সেবানন্দজী মহারাজ, অধ্যক্ষ, শ্রীরামকৃষ্ণ আশ্রম, বাগেরহাট।
প্রধান অতিথি, হিসাবে  উপস্থিত  ছিলেন  জনাব ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, প্রশাসক, জেলা পরিষদ, বাগেরহাট।
প্রধান  বক্তা  হিসেবে  উপস্থিত ছিলেন : জনাব গোলাম  মোহাম্মদ  বাতেন, জেলা প্রশাসক,  বাগেরহাট।
বিশেষ  বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  : জনাব হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, পুলিশ  সুপার,  বাগেরহাট।
বিশেষ  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন:জনাব  এটিএম আকবার হোসেন তালিম , আহ্বায়ক, জেলা বিএনপি, বাগেরহাট, বীর মুক্তিযোদ্ধা মুজাফফর রহমান আলম, সদস্য সচিব, জেলা বিএনপি, বাগেরহাট । শ্রী কপিল কৃষ্ণ মন্ডল, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বাগেরহাট ১। শ্রী সোমনাথ দে, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাগেরহাট, ৪। জনাব মিস মোসাঃ আতিয়া  খাতুন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। জনাব শেখ মনিরুজ্জামান সোহাগ,  সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদল, বাগেরহাট।  শ্রী বাবলা হালদার বিপ্লব, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সদস্য ও সচিব,পূজা উদযাপন ফ্রন্ট, বাগেরহাট জেলা।  জনাব শেখ গোলাম মাসুদ, সভাপতি, বারইপাড়া ইউনিয়ন  বি এনপি। জনাব এম এ মান্নান মল্লিক,  সাধারণ সম্পাদক, বারুইপাড়া ইউনিয়ন বিএনপি।

সভাপতি  :শ্রী দেবপ্রসাদ  মিত্র (ছোটবাবু) সভাপতি  গোপাল জিউ-র মন্দির  লাও পালা বারুই পাড়ার  বাগেরহাট,
সঞ্চালনায় : শ্রী সঞ্জয়  কুমার ঘোষ সাধারণ সম্পাদক  গোপাল জিউ-র মন্দিরের রথো য়াত্রা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, লাওপালা, বারুই পাড়া,  বাগেরহাট।
অনুষ্ঠিত বক্তারা বলেন- যুগযুগ ধরে হিন্দু সম্প্রদায়ের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আষাঢ় মাসের এই দিনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা পালন করে আসছে। এই ধর্মীয় অনুষ্ঠানে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তারা।ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরের   রথযাত্রা উদযাপন  কমিটির   সভাপতি  শ্রী দেবপ্রসাদ  মিত্র
ডিবিসি নিউজ, দৈনিক  রুপালী  বাংলাদেশ, দৈনিক ধূপছায়া , দৈনিক আমার পত্রিকা, খুলনা সারাদিন  সহ সকল গণমাধ্যম কর্মী কে জানান, এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। এখানে দেশ বিদেশের কয়েক হাজার পূণ্যর্থী পূণ্য অর্জনের জন্য মন্দির প্রাঙ্গণে সমবেত হয়ে রথটানে অংশ নিয়েছেন।
থযাত্রা উপলক্ষে প্রতিদিন মন্দিরে গীতা ও ভাগবত পাঠ, রামায়ণ ও পদাবলী কীর্ত্তণ গান ছাড়াও মাসব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। নয় দিনব্যাপী এ উৎসব আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে।
মাসব্যাপী মেলায় দেশিয় ঐতিহ্যবাহী চারু-কারু-মৃৎ শিল্পের বাহারি পসারা নিয়ে বসেছেন দোকানীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park