
বিশেষ প্রতিনিধি আকাশ পাল
বাগেরহাটের মোংলা নদীর ঘোষিয়াখালী চ্যানেল থেকে অর্ধগলিত ও পচাগলা অবস্থায় এক অজ্ঞাত নারীর ম/রদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নসংলগ্ন মোংলা নদীর ঘোষিয়াখালী চ্যানেলের একটি চরে ম/রদেহটি আটকে থাকতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নৌ-পুলিশ ফাঁড়ি মোংলার উপ-পরিদর্শক (এসআই) মোমিন জানান, উদ্ধার হওয়া ম/রদেহটি একজন অজ্ঞাত নারীর। তার বয়স আনুমানিক ৩৫ বছর। ম/রদেহটি দীর্ঘ সময় পানিতে থাকায় অর্ধগলিত ও পচাগলা অবস্থায় ছিল এবং বুড়িরডাঙ্গা ইউনিয়নসংলগ্ন ঘোষিয়াখালী চ্যানেলের একটি চরে আটকে ছিল।
তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।