
বিশেষ প্রতিনিধি আকাশ পাল
বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকার পলি ক্লিনিকের অপারেশন থিয়েটারে পিত্তথলিতে পাথর অপারেশনের পর নাসিমা আক্তার (২০) নামে এক রোগীর মৃ*ত্যুর অভিযোগ উঠেছে। মৃ/তের পরিবারের দাবি, চিকিৎসকের ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই তার মৃ*ত্যু হয়েছে। তবে ক্লিনিকের স্বত্বাধিকারী ও চিকিৎসক সুনীল কুমার দাসের দাবি, রোগী হা*র্ট অ্যাটাকে মারা গেছেন।
নি/হত নাসিমা আক্তার বাগেরহাটের কচুয়া উপজেলার বারোদাঁড়িয়া গ্রামের বাসিন্দা এবং সুমন হাওলাদারের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পিত্তথলিতে পাথর থাকায় সোমবার রাতে নাসিমা আক্তারকে বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকার পলি ক্লিনিকে ভর্তি করা হয়। রাত আনুমানিক ১১টার দিকে তার অপারেশন শুরু হয়। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, রাত প্রায় ২টার দিকে অপারেশন চলাকালে তার মৃ/ত্যু হয়।
তবে মৃ/তের পরিবারের অভিযোগ, রোগীর মৃ/ত্যুর বিষয়টি তাদের তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। ফজরের নামাজের পর বহিরাগত দুই ব্যক্তির মাধ্যমে তাদের জানানো হয় যে, তাদের রোগী মারা গেছেন।
পরিবারের আরও অভিযোগ, মৃ/ত্যুর প্রকৃত কারণ আড়াল করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমনকি তাদের ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।