1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

বাগেরহাটে ঘের নিয়ে বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় বাড়িছাড়া পরিবার

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: আকাশ পাল

বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ধূমকালিপুর গ্রামে মাছের ঘের নিয়ে বিরোধের জেরে হামলা, মাছ লুট ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বুধবার (১৪ অক্টোবর) বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পরিবারের সদস্য মোজাহিদুল মৃধা অভিযোগ করেন, মঙ্গলবার সকালে ঘেরে মাছ ধরতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অ/স্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁর বাবা আলী মৃধাসহ পরিবারের কয়েকজন আহত হন। এ সময় ঘের থেকে মাছ ও জাল নিয়ে যাওয়া এবং বাড়িঘর ভাঙচুর করা হয়। এতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
মোজাহিদুল মৃধা জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তদের ভয়ে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরতে পারছেন না। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অন্যদিকে, অভিযুক্ত মিনহাজ মৃধা দাবি করেন, প্রতিপক্ষের লোকজন তাঁদের বাড়িতে এসে ভাঙচুর করেছে এবং তাঁকেও মামলায় জড়ানো হয়েছে। তাঁদের ভয়ে তাঁর বাবা পালিয়ে বেড়াচ্ছেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, “এখন পর্যন্ত আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park