1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

বাগেরহাটে কৃষক দল নেতাকে হ/ত্যার জেরে বারুইপাড়ায় জামায়াত অফিস ভাং/চুরের অভিযোগ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি আকাশ পাল

বাগেরহাটে গতকাল রাতে দুর্বৃ/ত্তদের হাম/লায় সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল (৩৮) নি/হত হওয়ার ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এই হ/ত্যা/কাণ্ডকে কেন্দ্র করে ক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা বারুইপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফকিরহাট উপজেলার নিয়তির মোড় (নিয়তির মাঠ) এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার পথে একদল হেলমেট পরা দু/র্বৃত্ত বাদল মোড়ল ও ওয়ার্ড বিএনপি সভাপতি আবদুল্লাহ মোড়লের ওপর এলোপাতাড়ি হাম/লা চালায়। ধারা/লো অ/স্ত্রের আঘা/তে ঘটনাস্থলেই বাদল মোড়ল মারা যান এবং আবদুল্লাহ মোড়ল গুরুতর আহত হন।
এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে আজ সকাল থেকেই নিহ/তের সমর্থক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা ও কর্মীরা ঘটনার প্রতিবাদে বারুইপাড়া বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মিছিলের একপর্যায়ে কিছু লোক স্থানীয় জামায়াত অফিসের দিকে অগ্রসর হয় এবং সেখানে ইটপাটকেল নিক্ষেপসহ অফিস ভাঙচুর করে। অফিসের আসবাবপত্র ও সাইনবোর্ড ক্ষ/তিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে হাম/লার সময় অফিসে কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না।
এ বিষয়ে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের দাবি, এই হ/ত্যাকাণ্ডের সাথে তাদের দলের কোনো দূরতম সম্পর্কও নেই, অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের রাজনৈতিক কার্যালয় লক্ষ্য করে এই হা/মলা ও ভাঙচুর চালানো হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফকিরহাট ও সদর থানার পুলিশ প্রশাসন জানিয়েছে, যেকোনো ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। কৃষক দল নেতা হ/ত্যার ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রে/প্তারের চেষ্টা চালানো হচ্ছে। একই সাথে অফিস ভাঙচুরের অভিযোগটিও খতিয়ে দেখছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park