1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

বাগেরহাটে একি পরিবারের তিন জন কে রাতের আধারে কু/পি/য়ে জখম

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি আকাশ পাল

বাগেরহাটের রামপালে জমি বিরোধের জেরে একই পরিবারের নারীসহ ৩ জনকে কু/পি/য়ে ও পিটিয়ে জ/খম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মনোজ কুমার বৈরাগী রামপাল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ মে ২০২৬ তারিখ রাত অনুমান ১১টার দিকে রামপাল থানাধীন চণ্ডিতলা গ্রামে ভুক্তভোগীর বসতবাড়ির উঠান ও বসত ঘরে এ হা/ম/লার ঘটনা ঘটে।

ভুক্তভোগী চণ্ডিতলা গ্রামের মৃত অমর কৃষ্ণ বৈরাগীর ছেলে মনোজ কুমার বৈরাগী (২৯) অভিযোগে উল্লেখ করেন, পৈতৃক ও ইজারাকৃত ভোগদখলীয় মৎস্য ঘের জমি নিয়ে প্রতিবেশী ফকির আবু বক্কার ছুট্টি (৪০) ও তার স্ত্রী রুবা বেগম (৩৫) এর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি ইউনিয়ন শালিশ কমিটিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আপোষ মীমাং/সার চেষ্টা করা হলেও আসা/মীরা তা মানেনি।

মনোজ কুমার বৈরাগীর অভিযোগ, ঘটনার রাতে আসা/মীরা লোহার রড, দা ও বাঁশের লাঠি নিয়ে বেআইনিভাবে তার বসত ঘরে প্রবেশ করে গালিগালাজ ও হুম/কি দিতে থাকে। বাধা দিলে আসা/মীরা ধারা/লো দা দিয়ে তার বোন সিমা মন্ডল (২৮)-এর মাথায় কোপ মারে। এতে সিমার মাথার বাম পাশে গুরুতর রক্তা/ক্ত জখম হয়। এরপর একই দা দিয়ে সিমার নাকের বাম পাশেও কো/প মারা হয়।

তিনি আরও বলেন, আসা/মী রুবা বেগম লোহার রড দিয়ে তার মা শান্তি রাণী বৈরাগী (৬০)-এর কোমর, পিঠ ও উরুসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে নিলাফোলা জখ/ম করে। আসা/মীরা তাকেও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে এবং মা-বোনের পরিহিত কাপড় টেনে ছিঁড়ে শ্লীল/তাহানির চেষ্টা চালায়।

এ সময় আসা/মীরা বসত ঘরের দরজাসহ বিভিন্ন জিনিসপত্র ভা/ঙচুর করে অনুমান ৭,৫০০ টাকার ক্ষতি করে এবং ঘরে থাকা ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে নগদ ১৫,৩০০ টাকা চু/রি করে নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহ/তদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মনোজ কুমার বৈরাগী বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। জমি নিয়ে বিরোধের কারণে আসা/মীরা দীর্ঘদিন ধরে আমাদের পরিবারকে হু/মকি দিয়ে আসছিল। সেদিন রাতে তারা পরিকল্পিতভাবে ঘরে ঢুকে আমার মা ও বোনকে কু/পিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে। আমি দ্রুত আসা/মীদের গ্রে/প্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজিব আল রশিদ বলেন, এজাহার পেয়েছি।একজন আসা/মি আ/টক হয়েছে।বাকি আসা/মিদের আট/কের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park