1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

বাগেরহাটে একই পরিবারের তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধা

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : আকাশ পাল

বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের তিন সদস্যের রক্তা/ক্ত ও অর্ধগলিত মর/দেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ৪ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরকোলা গ্রামের একটি বসতঘর থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং প্রায় ২-৩ দিন আগে তাদের নৃশংসভাবে খুন করা হয়েছে।নি/হতরা হলেন—আহাদ হাওলাদার (২৫), তার মা মনিরা বেগম (৫৫) এবং নানি রাশিদা বেগম (৮০)।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ওই বাড়ি থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। আজ সকালের দিকে বাড়িটি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে প্রতিবেশীদের মনে সন্দেহের সৃষ্টি হয়।

একপর্যায়ে স্থানীয়রা বাড়ির বারান্দায় নানি রাশিদা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে আলাদা দুটি কক্ষে মা মনিরা বেগম ও ছেলে আহাদ হাওলাদারের রক্তমাখা মরদেহ উদ্ধার করা হয়।খবর পেয়ে কচুয়া থানা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং সিআইডির ফরেনসিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সুরতহাল প্রতিবেদন শেষে পুলিশ জানায়, নি/হতদের প্রত্যেকের মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ম/রদেহগুলো ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হত্যাকাণ্ডের মোটিভ এখনো স্পষ্ট নয়। তবে ঘর থেকে কোনো মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অ/পরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রে/প্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। এলাকায় এই ঘটনায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park