1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

বাগেরহাটের সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অ/স্ত্র-গোলা/বারুদ উদ্ধার

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ আকাশ পাল

সুন্দরবনকে দ/স্যুমুক্ত করতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অ/স্ত্র ও গোলা/বারুদ উদ্ধার করা হয়েছে। বাগেরহাটের মোংলা থানার শেলা নদী ফরেস্ট অফিস সংলগ্ন সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে এসব অ/স্ত্র ও গোলা/বারুদ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার শওকত আহমেদ।

তিনি জানান, উপকূলীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সুন্দরবনে সক্রিয় বনদ/স্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, শেলা নদী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি দ/স্যুদল ডাকা/তির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে গত ৭ অক্টোবর রাত ৮টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দ/স্যুদলের সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে ফেলে যাওয়া অ/স্ত্র ও গোলা/বারুদ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।

অভিযানে ৬টি একনলা বন্দুক, ৩টি এয়ারগান, একটি পাইপগানের ট্রিগার এবং ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়া শেষে মোংলা থানায় হস্তান্তর করা হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

কোস্ট গার্ডের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার শওকত আহমেদ বলেন, সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park