
বিশেষ প্রতিনিধি আকাশ পাল
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় রামপালের ঝনঝনিয়ায় অবস্থিত ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর কনফারেন্স রুমে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা চালুর মধ্য দিয়ে এলাকার মানুষের ক্যান্সার শনাক্তকরণ ও প্রাথমিক মূল্যায়নের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। এ উদ্যোগ ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।