
বিশেষ প্রতিনিধি আকাশ পাল
বাগেরহাটের মোংলা উপজেলার উলুবুনিয়া ৭ নম্বর ওয়ার্ডে চাঁ/দা দাবিকে কেন্দ্র করে ভ/য়ং/কর হা/মলার ঘটনা ঘটেছে। রোববার রাত আনুমানিক ১০টার দিকে সংঘ/র্ষের এ ঘটনা ঘটে।
হাম/লায় লিটন গাজী ও ইসমাইলসহ একাধিক ব্যক্তি গুরুতর জ/খম হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় চাঁ/দা দাবিকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই জেরে রোববার রাতে একদল সন্ত্রা/সী দেশীয় অ/স্ত্র/শস্ত্র নিয়ে হা/মলা চালায়। হাম/লায় নারী-পুরুষনির্বিশেষে কয়েকজন গুরুতর আহত হন।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাহাদাত ওরফে ছোট্ট মোড়ল, মুজাহিদ, মিন্টু, রাজিব, ছবুর গাজী, লিটন, টিটু, বনি, লতিফা বেগম, ইউসুব, মতিয়া, উসনা বেগম, পারভিন বেগম, রাবেয়া বেগম, ছানিসহ আরও একাধিক ব্যক্তি।
এলাকাবাসীর অভিযোগ, চাঁ/দা না দেওয়ায় পরিকল্পিতভাবে এই হা/মলা চালানো হয়েছে। এছাড়া অভিযুক্তরা এলাকায় বিভিন্ন স/ন্ত্রা/সী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর আগেও অভিযুক্তরা লিটন গাজীর কাঁকড়া ছিনতাই করেছিল এবং দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে প্রাণ/না/শের হুম/কি দিয়ে আসছিল।
হাম/লার সময় লিটন গাজীর পরিবারের অন্তত ১১ জন সদস্য গুরুতর আহ/ত হন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাদের বাড়িঘরে ব্যাপক ভাং/চুর চালানো হয় এবং ঘরে থাকা মূল্যবান মালামাল লুট/পা/ট করে নিয়ে যাওয়া হয়।
আহ/ত/দের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে গুরুতর আহত লিটন গাজী মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় স্থানীয়রা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’