1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

বাগেরহাটের ফকিরহাটে পৈত্রিক সম্পত্তির মেহগনি গাছ কর্তনের অভিযোগ, থানায় লিখিত আবেদন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি আকাশ পাল
বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকী পশ্চিম মহল্লার এলাকার ঢাকায় বসবাসরত খোকন চৌধুরীর পৈত্রিক সম্পত্তিতে রোপণ করা মেহগনি গাছ কেটে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী খোকন চৌধুরী ২ আগস্ট ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ আগস্ট শনিবার অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা পৈত্রিক সম্পত্তিতে থাকা কয়েকটি মূল্যবান মেহগনি গাছ কেটে নিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে খোকন চৌধুরী ঘটনাস্থল তার নিজস্ব ব্যক্তিদের দিয়ে পরিদর্শন করেন এবং পরদিন থানায় লিখিত অভিযোগ করেন।

খোকন চৌধুরী বলেন, “আমার পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে রোপণ করা মূল্যবান মেহগনি গাছ কেটে নেওয়া হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
তিনি আরও জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন।

এ বিষয়ে ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park