
বিশেষ প্রতিনিধি : আকাশ পাল
বাগেরহাটের কচুয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের ওপর এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘নজরুল বর্ষ ২০২৬’ উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনারের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান আলোচ্য বিষয় ছিল—‘কাজী নজরুল ইসলাম: সংক্ষিপ্ত জীবন আলেখ্য’।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমির সালমান রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ এবং কচুয়া থানা আমীর মাওলানা রফিকুল ইসলাম।
সেমিনারে বক্তারা কাজী নজরুলের সাম্যবাদ, মানবতাবাদ ও বৈষম্যহীন অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করার ওপর আলোকপাত করেন। তাঁরা বলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে ও প্রগতিশীল সমাজ গঠনে কবির সাহিত্যকর্ম আজও আমাদের অন্যতম দিকনির্দেশক।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।