1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

বাগেরহাটের কচুয়ায় জেলা পরিষদ প্রশাসকের পক্ষ থেকে দুর্গাপূজায় আর্থিক সহায়তা প্রদান

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : আকাশ পাল

‎শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেনের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে কচুয়া উপজেলা বিএনপি।সোমবার (১৯ অক্টোবর) রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ও মঘিয়া এবং ধোপাখালী ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পূজামণ্ডপের আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদ্‌যাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের নেতা সেলিম ভূঁইয়া, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুলইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আল মামুন মুক্তি, সাধারণ সম্পাদক শেখ আসাদ, যুবদল নেতা শেখ এমদাদুল হক মাসুদ, উপজেলা বিএনপির সহসভাপতি কাজী জাদরেল হোসেন এবং বিএনপি নেতা সিকদার সাইদুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।মণ্ডপ পরিদর্শনকালে নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park