
বিশেষ প্রতিনিধি : আকাশ পাল।
বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বুধবার (৭ অক্টোবর) গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সহ-সভাপতি মনিরুল ইসলাম খান। বিশেষ বক্তা ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।
ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় দলকে সুসংগঠিত করা, তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী রাজনৈতিক কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিয়ামুল কবির রাহুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খোকন।