
বিশেষ প্রতিনিধি: আকাশ পাল
বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজারে খাদ্যগুদামের পেছন থেকে এক যুবক ও এক যুবতীকে আটক করেছেন স্থানীয় লোকজন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে তাঁদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক যুবকের নাম ভিক্টর দাস (২৬)। তিনি দেবাশীষ দাসের ছেলে। অন্যদিকে, যুবতীর নাম কেয়া আক্তার (২২)। তিনি সাইফুল মোল্লার মেয়ে।
আটকের পর ওই যুবক ও যুবতী নিজেদের প্রেমিক-প্রেমিকা বলে পরিচয় দেন। এ সময় ভিক্টর দাস ধর্মান্তরিত হয়ে কেয়া আক্তারকে বিয়ে করার কথা জানিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি যথাযথভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পরে আটক দুজনকে পুলিশের হেফাজতে দেওয়া হয়। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।