1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

বাগেরহাটের কচুয়ায়াই বিএমএসএফ-এর ১৯ সদস্যের কমিটি অনুমোদন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : আকাশ পাল

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বাগেরহাটের কচুয়া উপজেলা শাখার ১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (১১ অক্টোবর) আগামী দুই বছরের জন্য এ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেন বিএমএসএফ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
অনুমোদিত কমিটিতে দৈনিক স্পন্দন-এর কচুয়া প্রতিনিধি মো. তুহিন খান-কে সভাপতি এবং চ্যানেল এস-এর কচুয়া প্রতিনিধি রাকিবুল হাসান-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহসভাপতি মো. সাইদুল শিকদার (দৈনিক প্রতিদিনের কথা), সহসভাপতি মো. সাইফুল ইসলাম ও শরিফ তুহিন মাহমুদ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম হুমায়ুন (প্রাইম টেলিভিশন) ও মো. তারিকুল ইসলাম (গ্রামের কাগজ)।
এছাড়া সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য সম্পাদকীয় পদে দপ্তর সম্পাদক নাজমুস সালেহিন সুজন, কোষাধ্যক্ষ খান সুমন, তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক রাসেল শেখ এবং মহিলা বিষয়ক সম্পাদিকা পদে আয়েশা সিদ্দিকা মনোনীত হয়েছেন।
কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন উজ্জ্বল কুমার দাস ও আওসাফুর রহমান। সাধারণ সদস্য পদে রয়েছেন তারিকুজ্জামান মোল্লা, মুন্না শেখ, মল্লিক শাহিনুর রহমান, এমরান হোসেন, নাজমুস সাকিব ও নয়ন।
নবাগত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চা এবং স্থানীয় সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এই কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।
এদিকে, বিএমএসএফ কচুয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হওয়ায় স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ নবনির্বাচিতদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park