1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

বরগুনায় সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তার সফর, জানেন না রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি: দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকারের সিদ্ধান্তে বরগুনার আমতলীতে আসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মোস্তাফিজুর রহমান। দুর্নীতির আতুড়ঘর খ্যাত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার আগমন বলতে গেলে চুপি সারেই সম্পন্ন করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। জানা গেছে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকারের নির্দেশনায় উপকূলীয় জেলা বরগুনায় আসেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মোস্তাফিজুর রহমান। তার আগমন উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে আজ সকাল এগারোটায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মুস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাসলিমা আক্তার, বরগুনা জেলা পুলিশ সুপার মোঃ কুদরত ই খুদা, বরগুনা জেলা সিভিল সার্জন ডাক্তার মোঃ আবুল ফাত্তাহ, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাফর আরিফ চৌধুরী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার চিন্ময় হাওলাদার। অনুষ্ঠানে কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত না থাকার বিষয়ে এলাকায় বইছে ক্ষোভ। এ বিষয়ে আলাপকালে পৌর বিএনপির সাবেক আহবায়ক মোঃ কবির ফকির বলেন, আমরা আমতলী স্বাস্থ্য বিভাগের দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সভায় বলে থাকি। আজকেও বলতাম তাই হয়তো আমাদের জানানো হয়নি। একই
বিষয়ে ইসলামি আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ওমর ফারুক জেহাদি বলেন, রাষ্ট্রীয় প্রোগ্রামে জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সকল পর্যায়ের সাংবাদিকদের না জানানো উদ্দেশ্য প্রনোদিত। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা হাসপাতালের বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়ে বিভিন্ন সভায় কথা বলি বলে হয়তো এ কারনে আমাদের জানানো হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদারের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন বরগুনা সিভিল সার্জন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নির্দেশনা অনুযায়ী তিনি দাওয়াত দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park