1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

​বটিয়াঘাটায় হাফেজ শাকুর ও মাওলানা হুমায়ুনের নামে ‘মিথ্যা মা/ম/লা’ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

​এসএম নুর ইসলাম, খুলনা:
খুলনার বটিয়াঘাটা উপজেলার ৬ নং বালিয়াডাঙ্গা ইউনিয়নের টালিয়ামারা গ্রামের প্রগতি মোড়ে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাকরি দেওয়ার নামে অর্থ আত্ম/সাৎ এবং পরবর্তীতে উল্টো মিথ্যা মা/মলা দিয়ে হয়রানির প্রতিবাদে গত ৬ই জুন স্থানীয় বাসিন্দা ও সাধারণ জনগণের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ভুক্তভোগী হাফেজ মোঃ শাকুর বিশ্বাস ও তার বড় ভাই আলহাজ্ব মাওলানা মোঃ হুমায়ুন কবির বিশ্বাসের নামে দায়েরকৃত মাম/লাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয় এই সমাবেশ থেকে।
​মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিংয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টালিয়ামারা গ্রামের হাফেজ মোঃ শাকুর বিশ্বাসের কাছ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেন হেমায়েত হোসেন ফারুক নামের এক ব্যক্তি। টাকা নেওয়ার পর শাকুর বিশ্বাসকে হাসপাতালে নিয়ে কয়েকদিন ডিউটি করানো হলেও পরবর্তীতে মাসিক বেতন দেওয়া নিয়ে শুরু হয় চরম তালবাহানা।
​এক পর্যায়ে চাকরি না পেয়ে হাফেজ শাকুর বিশ্বাস তার দেওয়া ৩ লাখ টাকা ফেরত চাইলে ফারুক তা দিতে অস্বীকৃতি জানায়। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত হেমায়েত হোসেন ফারুক চাকরি দেওয়ার নামে এলাকার আরও বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা এবং জমি লিখে নিয়ে প্রতা/রণা করেছেন।
​ভুক্তভোগী পরিবার টাকা ফেরত চাওয়ায় ক্ষিপ্ত হয়ে হেমায়েত হোসেন ফারুক ও তার স্ত্রী সাথী বেগম একটি নাটকীয় মাম/লার আশ্রয় নেন। বক্তারা জানান, ফারুক ও তার স্ত্রী নিজেরা মোটরসাইকেল দুর্ঘ/টনায় আহত হয়েছিলেন। কিন্তু সেই আঘাতকে পুঁজি করে এবং ঘটনা ভিন্ন খাতে মোড় নিতে সাথী বেগমকে বাদী করে হাফেজ মোঃ শাকুর বিশ্বাস ও তার বড় ভাই মাওলানা মোঃ হুমায়ুন কবির বিশ্বাসের বিরু/দ্ধে একটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মাম/লা দায়ের করা হয়।
​রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের সংহতি
​উক্ত মানববন্ধনে এলাকার সাধারণ মানুষের পাশাপাশি অংশ নেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন:
​মোঃ আব্দুল হাই, সেক্রেটারি, বটিয়াঘাটা উপজেলা জামায়াতে ইসলামী।মোঃ নাসির উদ্দিন শেখ, সাবেক যুগ্ম আহ্বায়ক, বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপি।
​মোঃ লিটন শেখ, যুবদল নেতা।মোঃ মিন্টু বিশ্বাস, সদস্য সচিব, ভাণ্ডারকোট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।
​মানববন্ধনে এলাকার শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত ব্যানার-প্লেকার্ড হাতে নিয়ে এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানান। এলাকাবাসী ও সাধারণ জনগণ অবিলম্বে এই জঘন্য প্রতা/রণা ও মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত দাবি করেন। একই সাথে তারা এই সংকটের স্থায়ী সমাধান ও ন্যায়বিচারের জন্য দেশনায়ক তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্যের (এমপি) জরুরি হস্তক্ষেপ ও দৃষ্টি আকর্ষণ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park