1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

ফুলের রাজধানী খ্যাত গদখালী রেলস্টেশন পুনরায় চালুর আশ্বাস

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাসুদ হোসেন, ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার ফুলের রাজধানী হিসেবে খ্যাত গদখালীতে দীর্ঘদিনের দাবি গদখালী রেলস্টেশন সংস্কার ও যাত্রীবাহী ট্রেনের যাত্রাবিরতি চালুর দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে ফুলচাষী ও ব্যবসায়ীদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টার দিকে যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, সংসদ সদস্য সাবিরা সুলতানা সহ রেলওয়ের প্রতিনিধি দল ও সংশ্লিষ্টরা গদখালী রেলস্টেশন পরিদর্শন করেন। পরে দুপুর ১২টা ৪৫ মিনিটে এলজিইডি নির্মিত বাংলাদেশ-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. সাইফুল্লাহ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সংসদ সদস্য সাবিরা সুলতানা।
সভায় গদখালী রেলস্টেশন চালু ও সংস্কার, যাত্রীবাহী ট্রেনের যাত্রাবিরতি এবং ফুল পরিবহনে রেলওয়ের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর তৎকালীন জেলা প্রশাসক গদখালী রেলস্টেশন চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা যায়, সরকারি নথিতে গদখালী রেলওয়ে স্টেশনের পরিবর্তে ‘পানিসারা রেলওয়ে স্টেশন’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হলে পানিসারায় কোনো রেলস্টেশন না থাকায় কার্যক্রমটি স্থগিত হয়ে যায়।
তিনি বলেন, গদখালী রেলস্টেশন চালু করতে প্রয়োজনীয় পরিকল্পনা ও সময়ের প্রয়োজন রয়েছে। আমরা দুই এমপি একসঙ্গে কাজ করে যাচ্ছি, যাতে দ্রুত এই স্টেশনটি চালুর ব্যবস্থা করা যায়।

সাবিরা সুলতানা বলেন, বর্তমান সরকার গদখালীর মানুষের প্রত্যাশা পূরণে প্রতিটি বিষয়ে আপনাদের কথা দিয়েছে। দীর্ঘ বছর ধরে আপনারা যে দাবি করে আসছেন, এতদিন তার কোনো দৃশ্যমান ফলাফল বা সম্ভাবনা দেখা যায়নি। তবে আজ আমরা সেই সম্ভাবনার দ্বারপ্রান্তে পৌঁছেছি।
তিনি বলেন, ইতোমধ্যে আমি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গদখালী রেলস্টেশন চালুর বিষয়ে কথা বলেছি। আজ রেলওয়ের প্রতিনিধি দল এখানে পরিদর্শনে আসায় তাদের ধন্যবাদ জানাই। তাদের এই পরিদর্শন গদখালীর মানুষের দীর্ঘদিনের দাবিকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ফুল রপ্তানির প্রসঙ্গে তিনি বলেন, এর আগে গদখালী বাজারে বক্তব্য দেওয়ার সময় বলেছিলাম, এ দেশের ফুল দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হবে। ইতোমধ্যে সেই কার্যক্রম শুরু হয়েছে। বিএডিসির মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে ফুল রপ্তানি করা হচ্ছে। সামনের দিনে আরও বেশি পরিমাণে ফুল বিদেশে রপ্তানি হবে। এ বিষয়ে বর্তমান সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সভায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম, ডিভিশন কমিউনিকেশন অফিসার হাসিনা খাতুন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ, ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলীম, সেক্রেটারি মো. নজরুল ইসলাম খান, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবি মুরাদ, গদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান লিটু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক আশফাকুজ্জামান খান রনি উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় ফুলচাষীদের পক্ষে মীর আব্দুর রকীব এবং ফুল ব্যবসায়ীদের পক্ষে ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মনজুরুল আলম বক্তব্য রাখেন। এ সময় গদখালী ও পানিসারা ইউনিয়নের ফুলচাষী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গদখালী দেশের অন্যতম বৃহৎ ফুল উৎপাদন ও বিপণন কেন্দ্র। এ অঞ্চলের হাজার হাজার কৃষক ফুলচাষের সঙ্গে সরাসরি যুক্ত। গদখালী রেলস্টেশন সংস্কার করে নিয়মিত যাত্রীবাহী ট্রেনের যাত্রাবিরতি চালু করা হলে ফুল পরিবহনে সময় ও ব্যয় কমবে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত ফুল পৌঁছানো সম্ভব হওয়ায় এ অঞ্চলের ফুল ব্যবসা আরও সম্প্রসারিত হবে।
ফুলচাষীরা দ্রুত গদখালী রেলস্টেশনের অবকাঠামো সংস্কার, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং যাত্রীবাহী ট্রেনের যাত্রাবিরতি চালুর দাবি জানান। একই সঙ্গে ফুল পরিবহনে রেলওয়ের মাধ্যমে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টিও বিবেচনার দাবি করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park