
খুলনা জেলা প্রতিনিধি
খুলনার ফুলতলা এম এম কলেজের দক্ষিণ পাশে আলামিন স্যানিটারির সামনে থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১০ সেপ্টেম্বর সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে সিআইডির একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে এসে ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) পরীক্ষার মাধ্যমে নিহ/তের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ঘেঁটে পরিচয় শনাক্ত করে।
নিহ/ত যুবকের নাম ইয়ানূর গাজী। তিনি যশোর জেলার অভয়নগর থানার শুভরাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল গাজীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ইয়ানূর কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ফুলতলা সুপার জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন এবং নিজের উপার্জিত অর্থ দিয়ে খাওয়া-দাওয়াসহ প্রয়োজনীয় খরচ চালাতেন। বেশিরভাগ রাতে তিনি পার্শ্ববর্তী সিদ্ধিপাশা গ্রামে নানা বাড়িতে গিয়ে ঘুমাতেন। তবে গত তিন-চার দিন ধরে পরিবারের সদস্যরা তাঁর কোনো সন্ধান পাচ্ছিলেন না।
এ বিষয়ে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, নি/হতের পরিচয় পাওয়ার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃ/ত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃ/ত্যুর সঠিক কারণ জানা যাবে।