
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় জু/য়ার আসরে অভি/যান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলা ও মব পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উত্তেজনাকর পরিবেশের মধ্যেও ৭ জন জু/য়া/রীকে গ্রে/ফ/তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের চন্দিয়া গ্রামে দীর্ঘদিন ধরে গোপনে জু/য়া খেলা চলছিল। এমন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে। জু/য়া/রীদের স্বজন ও স্থানীয় কিছু লোকজন একত্রিত হয়ে মব সৃষ্টি করে এবং অভিযানে বাধা দেয়। একপর্যায়ে তারা আ/টক জু/য়া/রীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
এ সময় পুলিশের সঙ্গে উত্তেজিত জনতার বাকবিতণ্ডা, ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়।
তবে সব বাধা উপেক্ষা করে শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে ৭ জন জুয়া/রীকে গ্রে/ফ/তার করে থানায় নিয়ে আসতে সক্ষম হয় পুলিশ।
স্থানীয়দের অনেকেই এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এমন মব সৃষ্টি অত্যন্ত দুঃখজনক ও বিপজ্জনক প্রবণতা।”
এ বিষয়ে ফুলছড়ি থানা উপরিদর্শক বজলুল করিম জানায়, জুয়া ও মব সৃষ্টির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। আট/ক ৭ জু/য়া/রীকে ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।