
বাগেরহাট প্রতিনিধি:
মা/দ/কের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট থানাধীন কাটাখালী মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁ/জা/সহ মো. ইব্রাহিম হাওলাদার (১৯) নামে এক মা/দ/ক ব্যবসায়ীকে আ/ট/ক করেছে র্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল।
সোমবার (২০ এপ্রিল, ২০২৬) ভোর সোয়া ৬টার দিকে তাকে আ/ট/ক করা হয়। আট/ক/কৃত ইব্রাহিম হাওলাদার খুলনা সদর থানার ৮/ঘ গগণ বাবু রোডের বাসিন্দা আবু জাফর হাওলাদারের ছেলে।
র্যাব জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে চালানো এই বিশেষ অভিযানে ইব্রাহিমের কাছ থেকে ১৩ কেজি গাঁ/জা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদ/ক/দ্রব্যসহ তার বিরুদ্ধে মাদ/ক/দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মা/ম/লা দায়ের করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আ/ট/ক আ/সা/মিকে জব্দকৃত আলামতসহ ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।