
ফকিরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁ/জা/সহ দুই মা/দক ব্যবসায়ীকে গ্রেফ/তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬-এর সদর কোম্পানির একটি দল। সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার কাটাখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রে/ফ/তারকৃতরা হলেন—পিরোজপুর সদর উপজেলার জুসখোসা গ্রামের ছোরাফ মাঝির ছেলে ছাইম মাঝি (২০) এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার জিওধারা বাজার এলাকার শাহজামাল হাওলাদারের ছেলে তুহিন হাওলাদার (১৮)।
র্যাব জানায়, মা/দকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী এলাকায় বিশেষ অভিযান চালায় র্যাবের একটি চৌকস দল। এ সময় স/ন্দেহভাজন ওই দুই যুবককে তল্লাশি করে তাদের হেফাজত থেকে অ/বৈধ মাদ/কদ্রব্য ০৬ (ছয়) কেজি গাঁ/জা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মাদ/কদ্রব্য বিধি মোতাবেক জব্দ করে আসামিদের আ/টক করা হয়।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, গ্রেফ/তারকৃত আসা/মিদের বিরুদ্ধে মাদ/কদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মা/মলা দায়ের করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের বাগেরহাটের ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।