
বিশেষ প্রতিনিধি আকাশ পাল।
বাগেরহাটের ফকিরহাটে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় মো. ছাহাদ (১১) নামের এক শিক্ষার্থী নি/হত হয়েছে। বুধবার (১ এপ্রিল) খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলা বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উপজেলার বৈলতলী গ্রামের মো. জাহাঙ্গিরের ছেলে। সে ফকিরহাট এল,পি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, বুধবার সকালে ছাহাদসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বাসযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিল। বৈলতলী এলাকায় এসে পৌঁছালে বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিল ছাহাদ। এ সময় অজ্ঞাত একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মো. ছাহাদ ঘটনাস্থলে মারা যান।
মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছে। কিভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছেন।’