1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

ফকিরহাটে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

‎বিশেষ প্রতিনিধিঃ আকাশ পাল

‎বাগেরহাটের ফকিরহাটে স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্ম/হ/ত্যা করেছেন কোহিনুর বেগম (২৩) নামের এক নারী। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের বৈলতলী এলাকার একটি বাড়ি থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
‎
‎নিহ/ত কোহিনুর বেগম উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের বৈলতলী এলাকার মাহাতাব শেখের মেয়ে। তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জননী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোহিনুর তাঁর দ্বিতীয় স্বামী রাহাত হাসান এবং প্রথম পক্ষের তিন সন্তানকে নিয়ে বৈলতলী এলাকায় খালার বাসায় বসবাস করতেন। গত কয়েক দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ ও অশান্তি চলে আসছিল। ঘটনার রাতে তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। বুধবার সকালে পরিবারের লোকজন ঘরের আড়ার সঙ্গে কোহিনুরের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা ও থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওহিদুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাতের যেকোনো একসময়ে ওই গৃহবধূ আত্মহ/ত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
‎
‎ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃ/ত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park