
মাসুদ হোসেন, ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় গরু বহনকারী নসিমন ও যাত্রীবাহী ভ্যানের সং/ঘর্ষে একই পরিবারের দুই শিশু নিহ/ত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় কাউন্সিল রোডে এ দু/র্ঘটনা ঘটে। নি/হত দুই শিশু হলো মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)।
নিহ/ত শিশুদের বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক। জানা গেছে, সোমবার বিকেলে তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পূজা দেখতে বের হয়েছিলেন। পথে দু/র্ঘটনার শিকার হয় তাঁদের বহনকারী ভ্যানটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় শোভন ও দিশা। সাধন কুমার, তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা সামান্য আহত হয়েছেন।
দুর্ঘ/টনায় নসিমনের চালক ও এর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত নসিমন চালককে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল।
পূজা দেখতে বেরিয়ে দুই সন্তানকে হারিয়ে পরিবারটিতে নেমে এসেছে শোকের মাতম। একই পরিবারের দুই শিশুর এমন মর্মা/ন্তিক মৃ/ত্যুতে মিশ্রীদেয়াড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।