1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে -খুলনার পুলিশ সুপার

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম (বিপিএম সেবা) বলেছেন, বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহার বেড়েছে তাই তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এক সাথে কাজ করতে হবে। যুব সমাজকে খেলাধূলা সাংস্কৃতিক কর্মকান্ড ও নৈতিক শিক্ষার মাধ্যমে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, তেরখাদা থানা পুলিশ-জনগণের বন্ধু হিসেবে সব সময় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। জনগণের সহযোগিতা পেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং একটি শান্তিপূর্ণ নিরাপদ ও মাদ/কমুক্ত সমাজ গঠন সম্ভব হবে। পুলিশ জনগণের বন্ধু, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সব সময় আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। জনগণের সহযোগিতা পেলে অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় কাউকে ছাড় দেয়া হবেনা। অপ/রাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনা হবে। সমাজে ন্যায় বিচার ও শান্তি বজায় রাখতে পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হবে। জনগণের নিরাপত্তাই পুলিশের প্রধান অঙ্গীকার। তিনি বলেন, আইনের উর্দ্ধে কেউ নয়, অপ/রাধীর বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় কঠোর। পুলিশ ও জনগণের পারস্পারিক সহযোগিতা শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল শক্তি। সচেতন নাগরিকই পারে অপ/রাধ মুক্ত সমাজ গড়ে তুলতে। তিনি বলেন, মাদ/ক ও সন্ত্রা/সের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’ শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। তিনি বলেন, তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করাই আগামীদিনের নিরাপদ বাংলাদেশ গড়ার চাবিকাঠি। তিনি তেরখাদার সার্বিক আইন শৃঙ্খলা ধরে রাখতে সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন। তিনি আজ ১৯ মে বিকেল ৪টার দিকে তেরখাদা থানার সম্মেলন কক্ষে তেরখাদা থানা পুলিশ আয়োজিত সুধীসমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক সার্কেল) মোঃ সাইফুল ইসলাম। তেরখাদা থানার ওসি (তদন্ত) মোঃ হাসানুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, প্রধান শিক্ষক মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাওলানা শারাফাত হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলনা শেখ হাফিজুর রহমান, সেক্রেটারি মু. নাহিদ হাসান, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ নাজিবুল ইসলাম মাসুম, সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, পূজা ফ্রন্টের নেতা সমীর কুমার সাহা, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, যুবনেতা মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, বিএনপি নেতা শেখ ইউসুফ আলী, কৃষকদল নেতা মোঃ সাবু মোল্যা, মোঃ ইলিয়াজ হোসেন, মাওলানা আব্দুর রকিব ও ইউপি সদস্য মোঃ সিদ্দিক মোল্যা। সভায় এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন, সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park