1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

পুলিশে চাকরি পেতে টাকা দিলে জেল: কঠোর হুশিয়ারি খুলনা রেঞ্জ ডিআইজির

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা রেঞ্জে আসন্ন পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে কোনো ধরনের অ/নি/য়ম, ঘু/ষ বা তদবির বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন খুলনা রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক পিপিএম। তিনি স্পষ্ট করে বলেছেন, “পুলিশের চাকরি এখন আর টাকার বিনিময়ে নয়, বরং শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই হবে।”
বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ডিআইজি কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডিআইজি রেজাউল হক সাধারণ মানুষকে সতর্ক করে দিয়ে বলেন, “জমিজমা বিক্রি করে বা ধার-দেনা করে কোনো দালালের হাতে টাকা দেবেন না। পুলিশে চাকরি পেতে টাকা লাগে—এই ধারণাটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত।” তিনি জানান, নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশের নিজস্ব গোয়েন্দা শাখা (DSB/DB) মাঠ পর্যায়ে কঠোর নজরদারি চালাচ্ছে।
নিয়োগ পরবর্তী স্বচ্ছতা নিয়ে ডিআইজি এক কঠোর বার্তার মাধ্যমে জানান:যদি কেউ অর্থের বিনিময়ে চাকরি পাওয়ার চেষ্টা করেন এবং সেটি ৩ বছরের মধ্যেও প্রমাণিত হয়, তবে তার নিয়োগ বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই জা/লি/য়াতি ও প্র/তার/ণার অভিযোগে বেশ কয়েকজন দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এবারের নিয়োগে প্রতিযোগিতার তীব্রতা তুলে ধরে তিনি জানান, খুলনা রেঞ্জে প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রায় ৪ হাজার ৬৬৫ জনপ্রার্থী লড়াই করছেন।এতিম ও অসহায় প্রার্থীদের অগ্রাধিকার: যোগ্যতাসম্পন্ন এতিম ও সুবিধাবঞ্চিত প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তাদের জন্য মেধা ও শারীরিক যোগ্যতাই হবে মূল চাবিকাঠি।মেধা তালিকা থেকে শূন্যপদ পূরণ: যদি নির্দিষ্ট কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া যায়, তবে সাধারণ মেধা তালিকা থেকেই সেই শূন্যপদগুলো পূরণ করা হবে।
নিয়োগ প্রক্রিয়াকে কলঙ্কমুক্ত রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ডিআইজি বলেন, “আপনারা সাধারণ মানুষকে সচেতন করুন। কোথাও কোনো অনিয়ম বা আর্থিক লেনদেনের খবর পেলে তাৎক্ষণিক আমাদের জানান। আমরা জিরো টলারেন্স নীতিতে ব্যবস্থা নেবো।”
সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park