
ডাঃ মোঃ মুহিববুল্লাহ আল মামুন,স্টাফ রিপোর্টার :
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পাওনা টাকা চাইতে গিয়ে সন্ত্রা/সী হাম/লার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন এক যুবক। আহত যুবকের নাম মোহাম্মদ ফুয়াদ শেখ (২৮)। তিনি উপজেলার নলদা মৌভোগ গ্রামের মৃ/ত সানাউল্লাহ শেখের ছেলে। হাসপাতাল ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মাছ চাষের জন্য নিকট আত্মীয়দের কাছে প্রায় ৫ লাখ টাকা ধার দিয়েছিলেন ফুয়াদ শেখ। দীর্ঘদিন ধরে ধারকৃত টাকা ফেরতের জন্য তাগাদা দিয়ে আসছিলেন তিনি। অভিযোগ রয়েছে, টাকা পরিশোধ এড়াতে পূর্বপরিকল্পিতভাবে গত ১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ মাগরিবের সময় তাকে নলদা খেলার মাঠ সংলগ্ন একটি বাগানের ভেতরে ডেকে নেওয়া হয়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রা/সী তার ওপর অতর্কিত হা/মলা চালায়। হাম/লা/কারীরা তাকে বেধড়ক মারধর করে তার দুই পা ও একটি হাত ভেঙে দেয়। একপর্যায়ে তাকে মৃ/ত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায় বলে অভিযোগ করেন আহত ফুয়াদ শেখ।
পরে স্থানীয় পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের তৃতীয় তলায় চিকিৎসাধীন রয়েছেন।
আহত ফুয়াদ শেখ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের দ্রুত গ্রে/প্তার এবং দৃষ্টা/ন্তমূলক শা/স্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে ফকিরহাট থানায় একটি মা/মলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। মামলার তদন্ত চলমান রয়েছে।