1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

পাইকগাছায় হামলা, ভাঙচুর ও মাদক ব্যবসার অভিযোগ এনে সংবাদ সম্মেলন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

বি.সরকার। পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামে মাদ/ক ব্যবসা, চাঁ/দা/বাজি, জমি দখল, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে মোঃ তনু জমাদ্দার সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে ন্যায়বিচার এবং নিরাপত্তার দাবি জানিয়েছেন।
২৯ আগস্ট শনিবার পাইকগাছা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তনু জমাদ্দার অভিযোগ করেন, আলমতলা গ্রামের রহমত জমাদ্দার, ইবাদুল গাজী ও টুটুলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল এলাকায় বিভিন্ন অপ/রাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তারা এলাকায় প্রভাব বিস্তার করে মা/দক কেনাবেচা, জমি দখল ও চাঁ/দাবাজিতে জড়িত বলে অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় গত ৫ আগস্ট দুপুরে ইবাদুল, রহমত, আবুল দফাদার, বাদশাসহ কয়েকজন দেশীয় অ/স্ত্র নিয়ে চর মসজিদ মোড়ের একটি মুদি দোকানে হামলা চালায়। এ সময় নগদ এক লাখ টাকা ও প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তনু জমাদ্দার জানান, হামলাকারীদের ভয়ে তারা মসজিদের মুয়াজ্জিন নজরুল ইসলামের বাড়িতে আশ্রয় নিলে সেখানেও হামলা চালানো হয় এবং তানভীর নামে একজনের হাত ভেঙে দেওয়া হয়। পরে তাদের বাড়িতেও হা/মলা, ভাঙচুর ও লুট/পাট করা হয় বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িতদের শা/স্তি, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং এলাকাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park