
বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ‘মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০’ এবং মৎস্য সম্পদ রক্ষা ও বাস্তবায়নে অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। অভিযান চলাকালে নদী থেকে ২টি অ/বৈধ চরপাটা জাল জব্দ করার পর তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাইকগাছা নৌপুলিশের সহায়তায় উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা এলাকা সংলগ্ন কড়ুলিয়া, মিনহাজ নদীতে দিনব্যাপী এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী রণধীর সরকার, নৌপুলিশের সাব-ইন্সপেক্টর রবিউল ইসলাম এবং নৌপুলিশের একটি চৌকস সঙ্গীও ফোর্স। মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, দেশীয় মৎস্য সম্পদ ধ্বংসকারী অ/বৈধ জালের ব্যবহার বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় রবিবার শিবসা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মাছের পোনা ও মৎস্য সম্পদ ধ্বংসকারী ২টি অবৈধ চরঘেরা বা চরপাটা জাল পাতা অবস্থায় জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব অবৈ/ধ জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, “দেশীয় মৎস্য সম্পদ ও নদীর জীববৈচিত্র্য রক্ষায় অ/বৈধ জালের বিরুদ্ধে আমাদের এই অভিযান নিয়মিত থাকবে। আইন অমান্য করে যারা নদীতে মৎস্য নিধনযজ্ঞ চালাবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”