1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

পাইকগাছায় পাউবো জায়গায় অ/বৈ/ধ স্থাপনা উচ্ছেদ! ক্ষতিগ্রস্ত অনেকেরই দাবী নিজেদের জমি

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

পাইকগাছায় পাউবো (পানি উন্নয়ন বোর্ডে)-র জায়গায় অ/বৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পাউবো কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বসবাসরত ১০/১৫ টি পরিবারের ঘরবাড়ি এক্সকাভেটর দিয়ে উচ্ছেদ করে দেয়ন। উচ্ছেদ চলাকালীন সময়ে ক্ষ/তি/গ্রস্ত পরিবারের অনেকেই সাড়ে ৬২ শতক জমি নিজেদের বলে দাবি করেন। এসময় ক্ষ/তিগ্রস্ত অনেক পরিবার কান্নায় ভেঙে পড়েন। পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন বলেন পানি উন্নয়ন বোর্ডের সীমানা প্রাচীরের ভিতরে অনেক গুলো পরিবার বসতঘর নির্মাণ করে দীর্ঘদিন অ/বৈ/ধভাবে বসবাস করে আসছিলেন। পানি উন্নয়ন বোর্ডের সরকারি জায়গা খালি করে দেওয়ার জন্য তাদের কে বারবার তাগিদ দেওয়ার পরও জায়গা ছেড়ে না দেওয়ায় দু’দফা নোটিশ দিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ৮ এপ্রিল বুধবার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী রিফাত বিন রফিক, আরডিসিও আরিফুজ্জামান আরিফ, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী রিয়াজুল আজাদ সহ থানা পুলিশ উপস্থিত ছিলেন। এদিকে উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে বাতিখালী গ্রামের তারক চন্দ্র সানা দাবি করেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আমাদের কোন নোটিশ না দিয়ে তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন। তিনি বলেন বাতিখালী মৌজার ২৬৯ খতিয়ানের ১৪৫, ১৪৬ এবং ১৪৭ দাগে তারক, সুভাষ, বিধান, অসীম ও রবীন্দ্রনাথ সানা সহ আমাদের ৫ জনের সাড়ে ৬২ শতক জমি রয়েছে। তিনি আরও বলেন জমির দাখিলা পরিশোধ সহ আমাদের নামে রেকর্ড রয়েছে। এছাড়া নালিশী জমি নিয়ে আদালতে নিষেধাজ্ঞা মামলা চলমান রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এ ব্যাপারে সকল নিয়ম নীতি অনুসরণ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park