1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

পাইকগাছায় নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক বাপ্পিকে গণসংবর্ধনা

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা! ২৮ মার্চ শনিবার দুপুরে পাইকগাছা পৌরসভা চত্বরে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি-র গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যায়, চাঁ/দা/বাজি ও স/ন্ত্রা/সের বি/রু/দ্ধে জিরো টলারেন্সের ঘোষণা। উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল হাসান বাপ্পি। উপজেলা ও পৌর বিএনপি, পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতেই উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও তাকে ফুল দিয়ে সংবর্ধনা সহকারে বরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল ইসলাম নান্নু, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া উপজেলা যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দল, শ্রমিক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সংবর্ধনায় পাইকগাছা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, শহীদ আইয়ুব মুসা কলেজ, কপিলমুনি কলেজ, পূজা উদযাপন পরিষদ, পূজা উদযাপন ফ্রন্ট, আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়, ব্যবসায়ী সমিতি, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতি, ঠিকাদার কল্যাণ সমিতি, বিভিন্ন মন্দির কমিটি ও অন্যান্য সামাজিক সংগঠন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হাসান বাপ্পি বলেন, “অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করা হবে না। চাঁ/দা/বাজি, দখ/লবাজি, মা/দক ও স/ন্ত্রা/সের বি/রুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”
তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park