1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত, র‍্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি সহ উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী। অনুষ্ঠানের উদ্বোধন করেন পাইকগাছা-কয়রা আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ। উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, জামায়াত নেতা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মৎস্য সম্পদের টেকসই উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং চিংড়ি ও অন্যান্য মাছের চাষে রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এ জন্য মৎস্য চাষিদের সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের পাশাপাশি পরিবেশবান্ধব ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের শেষপর্বে মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন সফল চিংড়ি চাষিকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন এস এম ইমদাদুল হক, রেজাউল করিম গাজী এবং কিশোর কুমার মণ্ডল। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park