1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃ/ত্যু

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৈয়াসিটিবুনিয়া গ্রামে চিংড়ির ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমান মোড়ল (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ৯ মে শনিবার সকাল আনুমানিক ১২টার দিকে এ দু;র্ঘটনা ঘটেছে বলে জানাগেছে।
উপজেলার চাঁদখালী ইউনিয়ন-র গজালিয়া গ্রামের জিবা মোড়লের ছেলে নিহত ইমান মোড়ল মৃ/ত্যুর বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ইমান কৈয়াসিটিবুনিয়া গ্রামের ইকবল হাজীর চিংড়ি-র ঘেরে মজুর হিসেবে জাল দিয়ে মাছ ধরার কাজ করছিলেন। ঘেরের বাসায় রাতে বাল্ব জ্বালানোর জন্য বাঁশের খুঁটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। কাজের একপর্যায়ে ঘেরের বেড়িবাঁধ থেকে পা পিছলে পড়ে গিয়ে ওই বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন।পরে ঘেরে থাকা অন্যান্য শ্রমিক ও স্থানীয় লোকজন দ্রুত তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃ/ত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে মরদেহ নিজ বাড়ি গজালিয়ায় নিয়ে গেছেন। তার অকালমৃ/ত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park