
বি. সরকার, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় ফুটন্ত গরম ডালের হাঁড়িতে পড়ে পায়েল মন্ডল (৪) নামে এক শিশু মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরল গ্রামে এ মর্মা/ন্তিক দুর্ঘ/টনা ঘটে।
দগ্ধ শিশু পায়েল মন্ডল ওই গ্রামের সুজিত মন্ডলের সন্তান।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, চড়কপূজা উপলক্ষে সন্ন্যাসীদের খাওয়ানোর জন্য সরল গ্রামে বড় পাত্রে ডাল রান্না করা হচ্ছিল। এ সময় শিশু পায়েল খেলার ছলে অসাবধানতাবশত ফুটন্ত গরম ডালের হাঁড়ির মধ্যে পড়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়।
স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটির অবস্থার গুরুতরতা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
পরিবারের সদস্যরা জানান, বর্তমানে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নেওয়া হচ্ছে।
এ মর্মা/ন্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।