1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

পাইকগাছার এক টুকরো জমি কেড়ে নিল প্রাণ, ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃ/ত্যু

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃ/ত্যু হয়েছে।
জানাযায় উপজেলার কপিলমুনিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ছোট ভাইয়ের ধাক্কায় পড়ে গিয়ে বড় ভাই বীরেন্দ্র বৈরাগী (৭৮) প্রাণ হারালো। ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এলাকাবাসী সুত্রে জানাযায় ২৭ এপ্রিল সোমবার সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার কপিলমুনি ইউপির নাবা বৈরাগী পাড়ায় পারিবারিক কলাহের কারনে এ ঘটনা ঘটেছে।
নি/হ/তের পুত্রবধূ বৈশাখী বৈরাগী জানান, দুই পরিবারের মাঝে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। একটি মন্দির তৈরি করতে বিরোধপূর্ণ জমিতে ইট রাখলে সোমবার সকালে ছোট দাদা শশুরসহ তার তিন ছেলে এসে বিবাদে জড়িয়ে পড়ে। এসময় আমার কাকা শশুর কিরন বৈরাগী আমার শশুর বীরেন্দ্র বৈরাগী (৭৯) কে বুকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় অচেতন হয়ে পড়লে তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কপিলমুনি ১০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন।
পাশ্ববর্তী প্রতিবেশী নকুল সরদার জানান, দীর্ঘদিন ধরে বীরেন্দ্র বৈরাগী অসুস্থ ছিলেন এবং জমিজমা সংক্রান্ত পারিবারিক কলাহ চলছে।
কপিলমুনি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাচী সিকদার জানান, পৌনে দশটার দিকে অচেতন অবস্থায় বীরেন্দ্র বৈরাগীকে নিয়ে আসলে চেক করে দেখা যায় হার্টের পালস ও প্রেসার ছিলনা। চিকিৎসা দেওয়ার আগেই তার মৃ/ত্যু হয়। তার চোখে অপারেশন করা ছিল। এছাড়াও তিনি হার্টের রোগে অসুস্থ ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছেন। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মনিরুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরেই এই অনাকাঙ্ক্ষিত মৃ/ত্যুর ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে। থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, “নি/হ/তের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। অভিযোগ বা এজাহার প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বীরেন্দ্র বৈরাগীর মৃ/ত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park