1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

পাইকগাছায় “দৈনিক রানার”-র ৪৬তম বর্ষ পদার্পণে উদযাপন

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় যশোর থেকে প্রকাশিত বহুল প্রচারিত ‘দৈনিক রানার’ পত্রিকার ৪৫ বছর পূর্তি ও ৪৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ। দৈনিক রানার পত্রিকার পাইকগাছা প্রতিনিধি ও পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড. এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক এবং উপজেলা বিএনপির সদস্য তুষার কান্তি মন্ডল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ, বি.সরকার, প্রমথ সানা, আলাউদ্দীন রাজা, আব্দুল হাসেম, পূর্ণ চন্দ্র মন্ডল, এফ এম বদিউর জামান, শাহরিয়ার কবির, শাহজামান বাদশা ও খোরশেদ আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কর্মরত সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় বক্তারা দৈনিক রানার পত্রিকার দীর্ঘ ৪৫ বছরের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও ঐতিহ্যবাহী পথচলার নানা দিক তুলে ধরে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park