
তেরখাদা প্রতিনিধি-রবিউল ইসলাম
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে নিয়ে আসে আনন্দের বার্তা। এই আনন্দঘন মুহূর্তে খান রাকিবুল ইসলাম এর পক্ষ থেকে সমগ্র ৩নং ছাগলাদাহ ইউনিয়ন বাসীসহ সকল মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
এক শুভেচ্ছা বার্তায় সাবেক ছাগলাদাহ ইউনিয়ন যুবদলের সভাপতি ও বতমান নির্বাচন প্রস্তুত কমিটির সম্মানিত সদস্য খান রাকিবুল ইসলাম বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভাগাভাগি। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার দিন আজ। এই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের ঘরে ঘরে।”
তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে আমাদের উচিত সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং নিজেদের ঈদের আনন্দের অংশীদার করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ইবাদত কবুল করুন।”
৩নং ছাগলাদাহ বাসীর সুস্থতা, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ও নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান।