1. admin@dhupchaya.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত সনদ ও যুব ঋণের চেক বিতরণ রূপসা কলেজের প্রভাষক দু/র্বৃত্তের গু/লিতে আহত হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রী খুলনায় আগমন উপলক্ষে রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল রূপসায় প্রেস ব্রিফিংএর মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা আলহাজ্ব মো. মহিউদ্দিন শেখের অবশেষে ধরা পড়লেন দক্ষিণের ‘মা/দক সম্রাজ্ঞী’ চম্পা, আমতলীতে স্বস্তির হাওয়া বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কু/পিয়ে লক্ষাধিক টাকা ছিন/তাই আমতলীতে মা/দক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রে/ফতার ফাউন্ডেশনের ৯৫তম বোর্ড সভার দিকে তাকিয়ে ৭৪৫ কর্মী: চাকরি স্থায়ীকরণ ও বকেয়া সুবিধার দাবি সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত খুলনা বিভাগে ডেঙ্গু ও হামে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫০

নড়াইলে বাক-প্রতিবন্ধী কিশোরীকে অপ/হরণ ও ধ/র্ষ/ণ: ইজিবাইক চালক গ্রে/প্তার

ধুপছায়া ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলায় এক বাক-প্রতিবন্ধী কিশোরীকে (১৬) অপহরণ ও ধর্ষ/ণের অভিযোগে সেলিম শেখ (২৭) নামে এক ইজিবাইক চালককে গ্রে/প্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৬ জুন) লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রে/প্তার করে।
​গ্রেপ্তা/রকৃত সেলিম শেখ লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের হাজিয়ার শেখের ছেলে। এর আগে গতকাল সকালে ভুক্তভোগী কিশোরীর মা আদরী বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন (মা/মলা নং-৮, তারিখ: ০৬/০৬/২০২৬)।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী বাক-প্রতিবন্ধী কিশোরীটি লোহাগড়া এলাকায় তার নানা বাড়িতে থাকত। গত শুক্রবার (৫ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়ির পাশের রাস্তা থেকে ইজিবাইক চালক সেলিম শেখ তাকে ফুসলিয়ে নিজের গাড়িতে তুলে নেয়। এরপর একটি নির্জন স্থানে নিয়ে ওই কিশোরীর ওপর পাশবিক নির্যা/তন চালায়।
​ঘটনার পর ওইদিন সন্ধ্যায় উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া বাজার এলাকায় নির্যা/তিত কিশোরীকে ফেলে রেখে অভিযুক্ত চালক পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসলে ওই কিশোরী আকার-ইঙ্গিতে তার ওপর হওয়া নির্যা/তনের বিবরণ দেয়।
​ঘটনা জানার পর গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কিশোরীর মা আদরী বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় অপ/হরণ ও ধ/র্ষণ আইনে মাম/লাটি করেন। মাম/লা দায়েরের পরপরই লোহাগড়া থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিম শেখকে তার বাড়ি থেকে গ্রে/প্তার করতে সক্ষম হয়।
​লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য তাকে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তা/রকৃত আসা/মির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
উপদেষ্টা মন্ডলী-এস এম মনিরুল হাসান বাপ্পি,  প্রকাশক-ডিকে মন্ডল, সম্পাদক ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক-ডাঃ মোঃ  আনিসুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক-এ্যাড. মুজাহিদুল ইসলাম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক -ডাঃ বিজন বিশ্বাস  রেজিষ্ট্রেশন নং-খুলনা-৪৬৫, অফিস ৩০০/১খানজাহান আলী রোড়, খুলনা। বানিজ্যিক কার্যালয়-রূপসা সদর, খুলনা ০১৮১৯-০১৬৩৪২।© স্বত্ব সংরক্ষিত © ধুপছায়া
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park