
রূপসা প্রতিনিধি:
মহানস্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা জেলার রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ রাকিব শেখ।শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে মেম্বার পদপ্রার্থী মোঃ রাকিব শেখ বলেন, “১৯৮১ সালের এই দিনে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আমরা হারিয়েছিলাম আধুনিক বাংলাদেশের রূপকার ও রণাঙ্গনের এক অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাকে। তিনি ছিলেন বাংলার মেহনতি মানুষের পরম আশ্রয়স্থল। তাঁর প্রবর্তিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ আজও আমাদের আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে প্রধান অনুপ্রেরণা।”শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে জনসেবায় আত্মনিয়োগ করার প্রত্যয় ব্যক্ত করে তরুণ এই সমাজসেবক বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সেবা করার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত। আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসাই আমার পথচলার একমাত্র শক্তি।”এ সময় তিনি ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “আসুন, শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের ৩নং নৈহাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ডকে একটি বৈষম্যহীন, আধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলি।”নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া চেয়ে রাকিব শেখ নিজেকে ৬নং ওয়ার্ডবাসীর আজীবন সেবক হিসেবে উৎসর্গ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।